বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট আহূত চলমান অবরোধ, হরতাল ও গণমিছিলের সমর্থনে রাজধানীর পরিবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক মেহেদি হাসানের নেতৃত্বে সকাল সাড়ে ১০.০০টার দিকে একটি মিছিল পরিবাগ থেকে শাহাবাগের দিকে রওনা হয়। মিছিলটি শেরাটন হোটেল অতিক্রম করলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন; যুগ্ম সম্পাদকবৃন্দ যথাক্রমে হিমেল ভুঁইয়া, রায়হান, রবিউল ইসলাম রিপন, ইয়াসিন আরাফাত সম্রাট, নুরুল আমীন নয়ন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন সোহান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাবাব আহমেদ, দেওয়ান আল্লারাখা জিসান প্রমুখ।

এমএইচ/এসএইচ