গাজায় ইসরাঈলী গণহত্যা প্রতিবাদে ২০ দল আহুত কালো পতাকা মিছিলে সারা দেশে বিশাল জনশক্তি নিয়ে অংশ গ্রহণ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

কর্মসূচি সফল করতে দুপুরের পর থেকেই রাজধানীর চার মহানগরীসহ বিভিন্ন শাখা থেকে কালো পতাকা হাতে মিছিল সহকারে ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী পল্টনে হাজির হয়।

এসময় পুলিশ বিনা উস্কানীতে একটি শাখার ব্যানার কেড়ে নেয়। কিন্তু নেতাকর্মীরা ধৈর্য্যের সাথে নিয়ে কালো পতাকা মিছিলে অংশ নেয়।

তাছাড়া খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, ফেনী, নোয়াখালীসহ দেশের প্রতিটি সমাবেশে ছাত্রশিবির সর্বোচ্চ জনশক্তি নিয়ে হাজির হয়। এসময় অবিলম্বে গাজায় ইসরাঈলী বন্ধের দাবী জানানো হয়। 

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ