পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

আগামীকাল ৪ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে দোয়া ও মিলাদ মাহফিলে যথাসময়ে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ জানানো হয়।

এমএইচ