কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে সাথীদের জন্য মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এতে দেশের সকল সাথী পর্যায়ের জনশক্তিরা অংশ গ্রহণ করেন।

রাজধানীতে সাথীদের মেধা যাচাই পরীক্ষার কেন্দ্র পরিদর্শন কালে ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, মেধাহীন নৈতিকতা বা নৈতিকতাহীন মেধা কোনটিই জাতির জন্য কল্যাণময় পরিবর্তন আনতে পারেনা।

যা জনগণ হারে হারে টের পাচ্ছে। দুটিরই সঠিক সমন্বয় করতে পারে এক মাত্র ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে চলা ও রাষ্ট্র গঠন। ছাত্রশিবির সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে।

কিন্তু আদর্শহীন বাতিল শক্তি এই পথ চলাকে সহজ ভাবে গ্রহণ করেনি। বরং দেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নির্মূল করতে সর্বগ্রাসী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ছাত্রশিবির একটি জ্ঞান ভিত্তিক সংগঠন।

ছাত্রশিবিরের এ সুনামকে নষ্ট করতে তারা নেতাকর্মীদের যেমন জুলুম নির্যাতন করছে তেমনি তথ্য, প্রযুক্তি ও দলীয় মিডিয়া ব্যবহার করে অপপ্রচার করে যাচ্ছে। কিন্তু তাদের এ অপচেষ্টা সফল হয়নি।

ছাত্রশিবির শত বাধা বিপত্তির মোকাবেলা করেই দেশ ও ইসলাম রক্ষার জন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলার চেষ্টা অব্যাহত রেখেছে। যারা ছাত্রশিবিরের সুনামকে নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই উদ্যোগ তাদের গালে চপোটাঘাত।

তিনি বলেন, অন্য ছাত্রসংগঠনের নেতাকর্মীরা যখন নিজেদের মধ্যে রক্ত ঝরাতে ব্যস্ত তখন ছাত্রশিবির ব্যস্ত জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনে উপযুক্ত জনশক্তি তৈরীতে। জনগণ চোখ বন্ধ করে নেই। কে কি করছে সবই তারা দেখছে।

ইসলাম ও ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে এবং সকল অপপ্রচারের জবাব দিতে ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে প্রযুক্তিসহ সর্ব ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

আজকের এই মেধা যাচাই পরীক্ষা একদিকে যেমন সাথীদের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করবে তেমনি নিজেদের যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা মহানগরী উত্তরঃ

রাজধানীতে শাখার সাথীদের জন্য মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন করেন সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান। এসময় শাখা সভাপতি হাসান জারিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট মহানগরীঃ

ছাত্রশিবির সিলেট মহানগরীর উদ্যোগে সাথী মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সুহেল আহমদ। এসময় উপস্থিত ছিলেন মহানগর শিবির সভাপতি মু.আব্দুর রাজ্জাক, সেক্রেটারী মাশুক আহমদ, এইচ.আর.ডি সম্পাদক এহতেশামুল আলম জাকারিয়া সহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

রংপুর মহানগরী

নেতৃবৃন্দের উপস্থিতিতে নগরীর এক মিলনায়তনে সাথী মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। এসময় শাখা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া শহরঃ

সাথীদের জন্য মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে ছাত্রশবির বগুড়া শহর শাখা। সকাল থেকে শুরু হওয়া এই পরীক্ষায় শাখার সাথীরা অংশ গ্রহণ করে। এসময় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাবনা শহরঃ

সাথীদের জন্য মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে ছাত্রশিবির পাবনা শহর শাখা। এতে শাখার সাথীরা অংশ গ্রহণ করে। এসময় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ