বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে কুরুচিপূর্ণ মন-মানসিকতার লোক বলে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার আরও বলেন, ১৫ আগস্ট যদি আপনার (খালেদা) জন্মদিন হয়েও থাকে তাহলেও তা পালন করা উচিত নয়। যে বঙ্গবন্ধু আপনাকে জিয়ার ঘরে ফিরিয়ে দিলো, তার মৃত্যুবার্ষিকীতে আপনি ডাহা মিথ্যা একটা জন্মদিন পালন করছেন। এটা আপনার রুচিতে বাধে না?

মঙ্গলবার দুপুর জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতি আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, একমাত্র কুরুচিপূর্ণ মানুষই পারে বঙ্গবন্ধুর শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করতে।

এখনও সময় আছে কুরুচিপনা ছাড়ুন, সুরুচির পরিচয় দিন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। আর মিথ্যা জন্মদিন পালন করবেন না।

গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু দায়ের মীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মপুর, আদাবর, শেরবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাদেক খান।

ঢাকা,  ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ