রাজধানীতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৮ জানুয়ারি) রাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকায় তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় বিএনপি মহাসচিবের সাথে ছিলেন- দলটির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় রাতে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতেন। কিন্তু আজ প্রায় দুই বছর হচ্ছে তিনি কারাগারে বন্দী।

ফলে কারাবন্দি খালেদা জিয়া পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমবি