সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের কথিত অডিওর প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জানি না ভাইরাল হওয়া ফোনালাপটি সত্য কি না।
যদি সত্যি হয়, তবে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কেন হচ্ছে না তা স্পষ্ট হয়ে গেল।’
যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ওই অডিওতে শোনা যায়, ‘তারেককে বলো বেশি বাড়াবাড়ি না করতে। তাহলে কিন্তু তার মা জেল থেকে বের হতে পারবে না। লন্ডনে আমাদের এখন কোনো হোটেল ভাড়া দেয় না।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চেতনা বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্লিজ, হোটেলের আশপাশে ঝামেলা করো না।’ এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘ফোনালাপটি যদি সত্যি হয় তবে এই প্রথম প্রধানমন্ত্রী স্বীকার করলেন, যে তিনি বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন।
তিনি বলেন, আমরা দেখি ১০০ কোটি টাকার দুর্নীতি মামলায়ও জামিন হয়। কিন্তু ২ কোটি টাকার সাজানো মামলায় তিন বারের প্রধানমন্ত্রীর জামিন হয় না।
মাহমুদুর রহমান মান্না বলেন, অনেকে বলাবলি করেছিলো বিএনপির নির্বাচিতরা শপথ নিলে বেগম জিয়া মুক্তি পাবেন। কিন্তু তাকে মুক্তি দেয়া হয়নি। তিনি বলেন, আমি বিএনপিকে বলবো আপসের পথ খুঁজলে বেগম জিয়ার মুক্তি হবে না, গণতন্ত্রের মুক্তি হবে না।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, তৃণমূলের নেতারা বলে রাজপথে আন্দোলন দিন। আর নেতারা বলেন, আন্দোলনের ডাক দিলে কাউকে পাওয়া যায় না। এখন কোনটা সত্য? আমি বলবো বেগম জিয়ার মুক্তির পক্ষে যেই কর্মসূচি নিয়েই রাজপথে নামেন আপনারা সকলকে পাশে পাবেন।
মান্না বলেন, আপনারা বিএনপি বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নামেন আমি তো থাকবোই। আমার বিশ্বাস ঐক্যফ্রন্টের সকলে আপনাদের পাশে থাকবেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকুমার রায়, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।
এএস





