বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারী জনাব আমিনুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে দলটির ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, “জনাব আমিনুল ইসলামের আকস্মিক ইন্তেকালে আমরা আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ একজন সাথীকে হারালাম।
জনাব আমিনুল ইসলাম ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে জড়িত থেকে আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছেন।
তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন।
জাতির এক সংকটকালে তার ইন্তেকালে বিরাট ক্ষতি হয়ে গেল। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা প্রদান করুন।
আমরা তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।”
এমকে





