বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক শূরা ও কর্মপরিষদ সদস্য এবং স্বেচ্ছাসেবক বিভাগের দায়িত্বশীল জনাব মোঃ মতিউর রহমান সিকদার (৭২) রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রয়েছে। গতকাল দিবাগত রাত ৩টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

মোঃ মতিউর রহমান সিকদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

এমআর