দেশে অত্যাচার, দুর্নীতি ও বৈষম্যের পাহাড় সৃষ্টির করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারি পরিষদ আয়োজিত মাও সেতুং এর ৩৯তম মৃত্যু বার্ষিকী' উপলিক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এ মন্তব্য করেন।
স্বাধীনতার মূল ভিত্তি ছিল গণতন্ত্র সেই গণতন্ত্র আজ নির্বাসিত এমন দাবি করে তিনি বলেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আবারও সংগ্রাম করব। বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
মাও সেতুং এর কারণে চীনের স্বপ্ন পরিবর্তন হয়েছিলো উল্লেখ করে তিনি আরো বলেন, যে স্বপ্ন চীনের জনগণের জন্য দিযে গিয়ে ছিলেন, তার কারণেই চীন আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমেরিকা পর্যন্ত চীনের আধুনিক নেতত্বের কাছে পরাজিত হচ্ছে।
সভাপতির বক্তব্যে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চীনের সাথে আমাদের ভাল সর্ম্পক রাখতেই হবে। না রাখলে আমাদের পাশে বন্ধু দেশ নামক যে দৈত্য চেপে বসেছে সেই দৈত্য আরো চেপে বসবে।
তিনি আরো বলেন, ভারতের ঋন আমরা এক বছরে শোধ করে দিয়েছি। এটা ভারত ও অস্বীকার করতে পারবে না।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল কাদের ভূইয়া, সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
এমএ/ এআর





