বিএনপি এখন জামায়াতকে নিয়ে পাকিস্তানের আইএসআইয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রনিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ঢাকা মহানগর আওয়ামী মৎজীবী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, যতদিন পর্যন্ত বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ না করবে ততদিন তারা স্বাধীনতার শত্রু থাকবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে দুটি শক্তি রয়েছে। একটি স্বাধীনতার পক্ষের অপরটি বিপক্ষের শক্তি। কয়েকদিন আগে যুক্ত রাষ্ট্রের প্রতিনিধিদল বিএনপির সঙ্গে দেখা করে বলে গেছেন স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ করে প্রকৃত গণতন্ত্রের পথে আসুন। কিন্তু তারা সেটা করেনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশ চলবে মদিনা সনদের ভিত্তিতে। মদিনা সনদের একটি আর্টিকেলে বলা আছে সকল ধর্মের লোক তাদের স্ব-স্ব ধর্ম পালন করবেন। কেউ কারো ধর্মের উপর আঘাত করতে পারবে না।
তিনি আরো বলেন, মদিনা সনদের অপর একটি আর্টিকেলে বলা আছে, এক ধর্মের লোক অপর ধর্মের লোককে আঘাত করতে পারবে না। কিন্তু বর্তমান জামায়াত-শিবির ধর্মীয় সংখ্যা লঘুদের উপর কি অত্যাচার করেছে তা আপনারা দেখেছেন।
ঢাকা মহনগর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি শাজাহান হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, সংগঠনের সভাপতি সাঈদুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজসহ অনেকে।
[b]ঢাকা, এমআর, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]