রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র দল।

আজ সোমবার দুপুরে ঢাকা কলেজ ছাত্র দলের সভাপতি আল মামুনের নেতৃত্বে এ মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতা কর্মীরা ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)-এর সামনে থেকে সেগুনবাগিচা হয়ে বিজয় নগরে গেলে তারা মিছিল থেকে পরপর ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকাগুলি করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

উল্লেখ্য, মিছিলে ১০০-১৫০ নেতা কর্মী উপস্থিত ছিল।

এমআর/এসএইচ