গতকাল মঙ্গলবার রাতে গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পাশাপাশি অপর এক নেতা সহ-সাংঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামকেও বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেছে বিএনপি।
সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অনিন্দ্য ইসলাম অমিতকে রাজধানীর শান্তিনগরের বাসভবন থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছেন।
তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আজ বুধবার সকাল পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাতে গ্রেপ্তারকৃত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের চরম প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার।
কারণ সাংগঠনিক দক্ষতা ও দলের সব কর্মসূচি বাস্তবায়নে তৎপরতার জন্যই অমিত সরকারের টার্গেটে পরিণত হয়েছে। সজ্জন, অমায়িক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের সর্বনাশা চণ্ডনীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর হওয়ার জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
জেড





