বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মুনসুর আলী, সেক্রেটারী জনাব মতিউর রহমান ও বগুড়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব সুলতান আলীকে এবং গত ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের ১০ জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
আজ শনিবার এ বিবৃতি প্রদান করেন।
তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে সরকার তাদের বিনা কারণে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে সরকারের একদলীয় স্বৈরাচারী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে কারাগারে বন্দী রেখে সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়। সরকারী দলের সন্ত্রাসীরা হত্যা, গুম, খুন, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে। অথচ সরকার তাদেরকে গ্রেফতার করার পরিবর্তে পৃষ্ঠপোষকতা করছে।
অপরপক্ষে সরকার বিনা কারণে অন্যায়ভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের এই দ্বৈতনীতি ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মুনসুর আলী, সেক্রেটারী জনাব মতিউর রহমান ও বগুড়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব সুলতান আলীসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”
এসএইচ





