বিএনপি সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি ও জামায়াত এবং তাদের সমমনা কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন কমিশনকে মানে না। তারা বাংলাদেশে অনির্বাচিত সরকার আনতে চায়। বিএনপি সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, বিএনপি যে খেলায় নেমেছে তাতে তারা সফল হবে না। দেশ যখন এগিয়ে যাচ্ছে, সে মুহূর্তে দেশকে পেছনের দিকে নেয়ার ষড়যন্ত্র করছে তারা।

বিএনপিকে সন্ত্রাসের পথ পরিহার করার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট কামরুল বলেন, কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

এইচএম