বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে অবৈধ ফাঁসির রায় ও সহকারি সেক্রেটারি কামারুজ্জামানের বিরুদ্ধে অবৈধ ফাঁসির রায় প্রকাশের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা।
প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন পাঠকদের জন্য উপস্থাপন করা হলো:-
ঢাকা মহানগরী:
আওয়ামী ট্রাইবুনালে মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
.jpg)
আজ দুপুরে এ বিক্ষোভ মিছিল করে জামায়াত।
মিরপুরে:
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে বুধবার দুপুর ১ টায় রাজধানীর মিরপুর সাড়ে ১১ প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জামায়াতে ইসলামীঢাকা মহানগরী ।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসেনের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলিম ও মাহফুজুর রহমান, মহানগরী মজলিসে শুরার সদস্য মুস্তাফিজুর রহমান আবদুল্লাহ আল মাহমুদ, নূরুল ইসলাম আকন্দ, মিজানূল হক, অধ্যাপক আনোয়ারুল করিম ও আব্দুস সালাম, জামায়াত নেতা আশরাফুল আলম, নাসির উদ্দিন, জাহাঙ্গিও আলম, ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামিম হোসাইন, শিবির নেতা ডা. মুজাহিদুল ইসলাম, আব্দুল আলীম, এনামূল হক প্রমূখ।
যাত্রাবাড়ী:
রায়ের প্রতিবাদে বুধবার দুপুর দেড়টায় রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জামায়াতে ইসলামীঢাকা মহানগরী ।
জামায়াতের ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য আব্দুল মান্নান ও হাফিজুর রহমানের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা নিজামূল হক, এন আহমদ, ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী সাদেক বিল্লাহ, আশরাফ আলী, জাফরউল্লাহ, প্রমূখ।
ধানমন্ডি:
রায়ের প্রতিবাদে বুধবার দুপুর দেড়টায় রাজধানীর কলাবাগান গ্রীনরোডে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মহানগরী শুরা সদস্য এ্যাডভোকেট জসিমউদ্দিন তালুকদার, মোশারফ হোসেন ও জিয়াউল হাসানের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল বারী, মোহাম্মদ আলী, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা সভাপতি নাজিম উদ্দিন, মহানগরী পশ্চিমের সেক্রেটারী সাঈদুর রহমান স্বপন, আব্দুল বাসেদ, আবদুল্লাহ আল মামুন, সোহেল প্রমূখ।
পুলিশ এখান থেকে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে পায়ে গুলি করে । তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাড্ডা:
রায়ের প্রতিবাদে বুধবার দুপুর দেড়টায় রাজধানীর নরদায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জামায়াতে ইসলামী বাড্ডা থানা।
কর্মসূচীতে পুলিশ বাধা দিলে এক পর্যায়ে নেতাকর্মীদেও সাথে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এসময় পুলিশের একটি রায়টকারে হামলা চালায়। কর্মসূচীতে নেতৃত্ব দেন জামায়াত নেতা কুতুবউদ্দিন ও ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের অফিস সম্পাদক মোঃ আসিফ প্রমূখ।
পুরান ঢাকা:
রায়ের প্রতিবাদে বুধবার দুপুর ২টায় রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জামায়াতে ইসলামী।
বিক্ষোভ মিছিল বাবু বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নয়াবাজারে গিয়ে শেষ হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য আজমল হোসেন ও মাহমুদুল হাসানের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মতিউর রহমান আব্দুস শুকুর, এ আর খান, শিবির নেতা আব্দুল কাদের, শাহিনুল ইসলাম, শিহাবউদ্দিন, আবুল হোসেন, গিয়াশউদ্দিন, আবু হানিফ প্রমূখ।
মৌচাক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে তথাকথিত আন্তর্জাতিক মানবতাবিরধী অপরাধ ট্রাইবুনাল মৃত্যদন্ডের রায় দেয়।
ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে আজ দুপুর ১টায় রাজধানীর মৌচাকে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী ঢাকা মহনগরী।
খুলনা:
ফাঁসির রায় প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগরী ছাত্রশিবির। বুধবার দুপুরে নগরীর দৌলতপুরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহানগরী শিবির নেতা তাসকীন আহমেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, সুজন কাজি, হাসানুল বান্না, মিম মোশারফ আনসারি, মাহমুদুল হাসান প্রমুখ প্রমুখ।
নারায়ণগঞ্জ:
জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর সুবহান এর ফাসির রায়ের প্রতিবাদে ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি দাবিতে শহরের মর্গ্যাণ স্কুল এলাকায় লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরী।

আজ দুপুর ২:০০ ঘটিকায় এ মিছিল করা হয় বলে জানা যায়।
মিছিলে নেতৃত্ব দেয় শিবির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি যুবায়ের হোসেন। মিছিলটি দেওভোগ পাক্কা রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ময়মনসিংহ:
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির রায়ের প্রতিবাদে ময়মনসিংহে ঝটিকা মিছিল করেছে জামায়াত।

বুধবার দুপুরে শহরের নতুন বাজার কমার্স কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি নতুন বাজার রেলক্রসিং এলাকায় এসে শেষ হয়।
এসএইচ





