লালমনিরহাটে জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক আতাউর রহমান এবং বরগুনার পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী শামীম আহসানসহ ৩জনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান জানান, লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক জনাব আতাউর রহমানকে দায়িত্ব পালনরত অবস্থায় গত ১৮ আগস্ট গ্রেফতার করা হয়।
অন্যদিকে ১৯ আগস্ট বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব শামীম আহসানসহ ৩ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও জানান, রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের গ্রেফতার করেছে। সরকার অন্যায়ভাবে শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। সরকারের জুলুম-নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবানও জানান তিনি।
সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান তিনি।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





