মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আলোচনা সভা এবং বিভিন্ন থানা শাখার উদ্যোগে বিজয় র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ব্লাড গ্রুপিং, ব্যাটমিন্টন, ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট, পিঠা উৎসব, স্পিকার্স ফোরাম এবং পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও থানা আমির মু: আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা শায়েস্তা খান, মো: রাশেদুল ইসলাম, হাবিবুর রহমান মজুমদার এবং সাবেক ছাত্রনেতা কলিমউল্লাহ প্রমুখ।

আদাবর থানা
আদাবর থানার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে থানা সেক্রেটারি আল আমিন সবুজের পরিচালনায় ও থানা আমির এস এম আব্দুল হান্নানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- থানা যুব বিভাগের পরিচালক মো: আবির হোসেন প্রমুখ।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৬ জন এমবিবিএস ডাক্তার দিনব্যাপী প্রায় তিন শ’ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

মিরপুর দক্ষিণ
মিরপুর দক্ষিণ থানার কল্যাণপুর ওয়ার্ড ও ১১ পশ্চিম ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা, পিঠা উৎসব ও ব্যাটমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলামের পরিচালনায় ও কল্যাণপুর ওয়ার্ড সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা আমির মো: আলাউদ্দীন সোহেল, থানা সেক্রেটারি মো: রাকিবুল ইসলাম ও থানা কর্মপরিষদ সদস্য এস এম ফয়েজুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি আনোয়ার হোসাইন ও মাহমুদ হাসান প্রমুখ।

দক্ষিণখান পূর্ব থানা
দক্ষিণখান পূর্ব থানার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রীতি ভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণখান পূর্ব থানা আমির ডা: হাবিবুর রহমান, শ্রমজীবী ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং অন্যান্য ওয়ার্ড সভাপতি।

তুরাগ মধ্য থানা
তুরাগ মধ্য থানার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। থানা আমির গাজী মনির হোসেনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় আলোচনা সভা, র‌্যালি, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের শূরা সদস্য মেজবাহ উদ্দিন নাঈম। বিশেষ অতিথি ছিলেন ডি এ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট সুরুজ্জামন। আরো উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম, নাজিম উদ্দিন, মহিবুল্লাহ বাচ্চু, ওরিস মুরাদ, এনায়েত হোসেন, ইমরান হোসেন, মাইনুদ্দিন, মাওলানা আব্দুল বারি ও আব্দুল হক প্রমুখ।

বাড্ডা দক্ষিণ থানা
বাড্ডা দক্ষিণ থানার উদ্যোগে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। থানা আমির মাসুদুর রহমান রানার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মেহেদী হাসানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম খান এবং জয়নাল আবেদীন প্রমুখ।

তেজগাঁও দক্ষিণ থানা
তেজগাঁও দক্ষিণ থানা শাখার সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ‘ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই কার্যক্রমে মোট ১২১ জন নারী, শিশু ও সাধারণ শ্রমজীবী মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে তার রির্পোট প্রদান করা হয়।

স্বাস্থ্যবিভাগ পরিচালক ডা: সৈয়দ তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, মো: নজরুল ইসলাম ও রুহুল আমিন প্রমুখ।

এমআর