গত দশম জাতীয় নির্বাচনের ৫ জানুয়ারি ছেড়ে যাওয়া নির্বাচনী ট্রেন দিল্লীগামী হওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই ট্রেনে ওঠেননি বলে মন্তব্য করেছেন ১৯ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক। তিনি বলেন,এ কারণে দেশের জনগণও ওই ট্রেনে যাত্রী হননি।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির নেতৃত্বাধীন জোট নির্বাচনের ট্রেন মিস করেছে বলে সরকারের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তার জবাবে তিনি এসব কথা বলেন।
সৈয়দ ইব্রাহীম আরো বলেন,ট্রেন মিস করলেও সরকার বিরোধী জোটের জন্য বিমান অপেক্ষা করছে। গন্তব্যে যাওয়ার জন্য এখন বিমানই হবে একমাত্র বাহন।
একই অনুষ্ঠানে মন্তব্য পেশ করেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছেন যে তিনি নির্বাচনে না এসে ভুল করেছেন সেজন্য তিনি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
দুই প্রবীণ রাজনীতিবিদের আলোচনায় ওঠে আসে সরকারের পক্ষ থেকে বিএনপিকে জামায়াত ছাড়ার শর্ত দেওয়া কতটা যৌক্তিক?
আওয়ামী লীগে নেতা এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন বলেন, বিএনপি গণতন্ত্র চাইলে জামায়াতকে ছেড়ে আসতে হবে। অপরদিকে সৈয়দ ইব্রাহীম বলেন, কোনো রাজনৈতিক দল বা জোট কাকে নিয়ে রাজনৈতিক জোট করবে এটা তাদের নিজস্ব ব্যাপার। এক প্রশ্নের জবাবে সৈয়দ ইব্রাহীম বীরপ্রতীক বলেন,একাত্তর সালের জামায়াতে ইসলামী আর আজকের জামায়াতে ইসলামী এক নয়। একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের কোনো নেতা দোষী হলে তার বিচার হতে পারে। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, একাত্তরের ভূমিকার জন্য জামায়াতে বিতর্কিত লোকের সংখ্যা কত? পাশাপাশি আসন্ন ২৫ ফেব্রুয়ারি থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখকে শহীদ সেনা দিবস হিসেবে পালনের জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি। তার এ আহ্বানকে বিবেচনা করা হবে বলে জানান এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন। [b]
ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
দেশের জনগণ দিল্লীগামী ট্রেনে ওঠেনি: সৈয়দ ইব্রাহীম
গত দশম জাতীয় নির্বাচনের ৫ জানুয়ারি ছেড়ে যাওয়া নির্বাচনী ট্রেন দিল্লীগামী হওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই ট্রেনে ওঠেননি বলে মন্তব্য করেছেন ১৯ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক





