মহান স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ শহর শাখা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পতাকা শোভিত এ র্যালি শুরু হয়।
শহর শিবিরের সভাপতি হোসাইন সজিবুর রহমানের নেতৃত্বে শহরের চরপাড়া মোড় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা,
জেলা উত্তর শিবিরের সভাপতি আব্দুল বারী ও সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু হানিফ প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে কোন অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।
কুড়িলে শিবিরের স্বাধীনতা দিবসের র্যালি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা শোভিত বর্ণাঢ্য র্যালীটি রাজধানীর বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে কুড়িল চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ।
এআর/কেএইচ





