জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে আন্দালনরত পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা।
শনিবার বেলা ১১টার দিকে তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে। এ সময় বিক্ষুব্ধ নেতারা ছাত্রদলের অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়।
এ সময় কার্যালয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক আবদুল সাত্তার পাটোয়ারী ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এ তালা লাগিয়েছে তা আমি দেখিনি।
এ সময় আন্দোলনকারীরা নবগঠিত কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান রেজিনকে ভিক্টোরিয়া হোটেলের সামনে মারধর করেছে বলে জানা গেছে।
কেএইচ





