বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এড: নূরুল হক মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৬ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মরহুম এডঃ নূরুল হক মজুমদার একজন উদার গণতন্ত্র মনা ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ছিলেন। স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতির বিরাট ক্ষতি হয়ে গেল।
তিনি মরহমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।
এসএইচ





