ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, 'এক জন মুসলমানের লক্ষ্য হলো দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ সফলতা অর্জন। তাই সর্বোচ্চ সফলতায় পৌছতে কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে।'

তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের স্কুল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, 'মুসলমানদের ব্যর্থ জীবন কাম্য নয়। কেননা আমরা সেই মহান জীবন ব্যবস্থার অনুসারী যা সঠিক ভাবে অনুসরণ করলে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতা আসে। কিন্তু দ্বীনের পথে থেকে সফলতা পেতে চাইলে দুই রকমের বাঁধাকে আমাদের অতিক্রম করতে হবে। একটি হচ্ছে শয়তানের এবং আরেকটি অশুভ পথ ও মতের হাতছানি। কিন্তু যারা আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখে, দ্বীন কায়েমকে জীবনের পাথেয় করে নেয়, পরকালকে সর্বোচ্চ প্রাধান্য দেয়, তারা দুই বাঁধাকেই অতিক্রম করতে সক্ষম।'

এসময় তিনি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সার্বিক দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার তাগিদ দেন।

এআই