২০ দলীয় জোটের সমাবেশে বাধাদান, গণবিরোধী সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য আমিনূর রহমানসহ জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
সমাবেশে এ্যাডভোকেট হেলাল উদ্দীন বলেন, সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে এখন হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। চলমান গণঅন্দোলনে দিশেহারা হয়ে এখন নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার দলন-পীড়নের পথ বেছে নিয়েছে। তারা হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জুলুম ও নির্যাতন চালিয়ে তাদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।
কিন্তু তাদের সে স্বপ্নবিলাস জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না বরং যেকোন মূল্যে রুখে দেবে। তিনি সরকারকে গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহবান জানান। অন্যথায় এজন্য সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।
তিনি বলেন, সরকার দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করতেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে। নির্বাচন কমিশনকে সাজানো হয়েছে আত্মমর্যাদাহীন ও দলদাস লোক দিয়ে। সে বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনেই ৫ জানুয়ারি তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে ফ্যাসীবাদী সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে।
তারা দলন-পীড়ন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়ে চলমান গণআন্দোলনকে স্তব্ধ করতে চায়। কিন্তু জনগণ সরকারের ষড়যন্ত্র কোন ভাবেই সফল হতে দেবে না বরং যেকোন মূল্যে সকল ষড়যন্ত্র রুখে দেবে। তিনি জালিম সরকারের পতনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
শাহজাহানপুর থানা:
চলমান অবরোধের সমর্থনে শাহজাহানপুর থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু হয়ে শান্তিবাগ বাজারে গিয়ে সমাবেশ ও সড়ক অবরোধ করে। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য শামসুর রহমান। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী সাঈদুর রহমান, জামায়াত নেতা সরোয়ার হোসেন, মাহমুদুর রহমান লাবু, শহিদুল ইসলাম, নাহিদ জামাল, জহিরুল আলম, মোস্তাক আহমেদ ও শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান জাফর প্রমূখ।
পল্লবী ও রূপনগর থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ২০ দলিয় জোটের ডাকা দেশব্যাপি লাগাতার অবরোধ চলাকালে মিরপুর-১১ নম্বরে সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী। রবিবার সকাল সাড়ে সাতটায় একটি মিছিল মিরপুর-১১ নম্বর স্ট্যান্ড থেকে শুরু হয়ে ১১ নম্বর বাজার, ভাসানী রোড, প্যারিস রোড হয়ে পূণরায় ১১ নম্বর বাসস্ট্যান্ডে এসে সমাবেশ ও সড়ক অবরোধ করে। জামায়াত নেতা নাসিরউদ্দিন ও আশরাফুল আলমের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম পবন, জামালউদ্দিন, শিবির নেতা আব্দুর রহিম, আব্দুল ওয়াহাব ও মোঃ জাকারিয়া প্রমূখ।
গুলশান থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ২০ দলিয় জোটের ডাকা দেশব্যাপি লাগাতার অবরোধ চলাকালে রাজধানীর গুলশানে মিছিল ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী।
রবিবার সকাল সাড়ে সাতটায় জামায়াতের গুলশান থানার একটি মিছিল রামপুরা বাড্ডা প্রধান সড়কে অনূষ্ঠিত হয়। সেখানে তারা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। এতে নেতৃত্ব দেন গুলশান থানা সেক্রেটারী জালাল উদ্দিন।
তেজগাও থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ২০ দলিয় জোটের ডাকা দেশব্যাপি লাগাতার অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁওয়ে মিছিল ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী।
জামায়াতের শেরেবাংলা নগর থানার একটি মিছিল রবিবার সকাল সোয়া সাতটায় প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন প্রধান সড়কে অনূষ্ঠিত হয়। সেখানে তারা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা হাজি সেলিম ও শিবির নেতা মোহাম্মদ আলী।
শেরেবাংলা নগর থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ২০ দলিয় জোটের ডাকা দেশব্যাপি লাগাতার অবরোধ চলাকালে রাজধানীর শেরেবাংলা নগরে মিছিল ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের শেরেবাংলা নগর থানার একটি মিছিল রবিবার সকাল সাতটায় তালতলা প্রধান সড়কে অনূষ্ঠিত হয়। সেখানে তারা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। এতে নেতৃত্ব দেন জামায়াতের শেরেবাংলা নগর থানা সেক্রেটারী আঃ আউয়াল আজম।
বনানী থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ২০ দলিয় জোটের ডাকা দেশব্যাপি লাগাতার অবরোধ চলাকালে রাজধানীর মহাখালীতে মিছিল ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী বনানী থানা। রবিবার সকাল বিকাল ৩ টায় মহাখালী ফ্লাইওভারের নিচে মিছিল ও সড়ক অবরোধ করে বনানী থানা জামায়াত। এতে নেতৃত্ব দেন বনানী থানা আমীর এম ইসলাম ও থানা শিবির সভাপতি মাহতাবউদ্দির প্রমূখ।
লালবাগ থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ২০ দলিয় জোটের নেতাকর্মীরা লালবাগ বিডিআর ১নং গেটের কাছে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। রবিবার বিকাল ৩ টায় অনূষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন শিবিরের ঢাকা মহানগরী পূর্বের প্রচার সম্পাদক আব্দুল কাদের, জামায়াত নেতা সেকান্দার আলী, মাসুম বিল্লাহ, বিএনপি নেতা আঃ জলিল ও ইলিয়াস হোসেন প্রমূখ।
যাত্রাবাড়ি (পশ্চিম) থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে যাত্রাবাড়িতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী। পুলিশ এখান থেকে দুই পথচারীকে আটক করেছে। রবিবার সকাল সাড়ে সাতটায় অনূষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা মনির হোসেন, আবু হুজাইফা, গোলাম মস্তফা, নওশাদ আলম ও শিবির নেতা জাকির হোসেন প্রমূখ।
ডেমরা থানা:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলিয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ডেমরায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী। রবিবার সকাল সাতটায় অনূষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা মোহাম্মদ আলী, আলী হোসাইন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, শিবির নেতা হাবিবুল্লাহ ও আবদুল্লাহ প্রমূখ।
এসএইচ





