সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার গুলশানের বাসায় যান জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারিসেক্রেটারি মোবারক হোসাইন।

জামায়াত নেতাদ্বয় কাজী জাফর আহমদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তারা মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

এআর