নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার রওজাতুস সালেহীন আলিম মাদ্রাসা বন্ধের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান মঙ্গেলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
একইসঙ্গে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোশাররফ হোসেন ও জয়পুরহাট জেলার কালাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মনসুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার প্রতিবাদও জানিয়েছেন তিনি।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, সরকার মিথ্যা মামলায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ও জয়পুরহাট জেলার কালাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মনসুর রহমানকে এবং চট্টগ্রামে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ৩ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
নারায়নগঞ্জ জেলার ফতুল্লা স্টেডিয়ামে ভারতের ক্রিকেট দলের নিরাপত্তার দোয়াই দিয়ে স্থানীয় রওজাতুস সালেহীন আলিম মাদ্রাসা বন্ধ রেখেছে। জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতার এবং মাদ্রাসা বন্ধের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গত ৩রা জুন-১৫ চান্দিনায় একটি যাত্রীবাহী বাসে দৃর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনার পর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করার পরিবর্তে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জামায়াত ও ছাত্রশিবিরকে দায়ী করে প্রকাশ্যে বক্তব্য দেয়।
এরপর থেকেই চান্দিনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ব্যাপকভাবে গ্রেফতার করা হচ্ছে। ইতোপূর্বে চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল বাশারসহ ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা, জয়পুরহাট জেলার কালাই উপজেলা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। এই জুলুম নির্যাতন বন্ধ করার জন্য আমরা আহবান জানাচ্ছি।
ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তার দোহাই দিয়ে ফতুল্লায় রওজাতুস সালেহীন আলিম মাদরাসা বন্ধ রাখা দুরভিসন্ধিমূলক। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সরকার তার ইসলাম বিরোধী চরিত্রেরই মুখোশ উন্মোচন করেছে।
কুমিল্লা জেলার চান্দিনা, জয়পুরহাট জেলার কালাই এবং চট্টগ্রামে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান এবং ফতুল্লার রওজাতুস সালেহীন আলিম মাদরাসা অবিলম্বে খুলে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এআর





