আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে মির্জা ফখরুল এই কথা জানান।

বিএনপির মহাসচিব বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য উদগ্রীব হয়ে ছিলাম, আজ অন্তত এতটুকু শান্তি পাওয়া যাবে যে তিনি ৬ মাসের জন্য বেরিয়ে এসে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন।

কিন্তু আমি চিন্তিত, তিনি বাইরে যেতে না পারলে কিভাবে চিকিৎসা করাবেন? আমরা এই বিষয়ে কথা বলছি, তারপরে আমরা জানাব।

মির্জা ফখরুল আরও বলেন, আমি মনে করি, এই সিদ্ধান্ত আমাদের যাচাই করে দেখতে হবে। শর্ত সাপেক্ষে মুক্তি কতটা আমরা ইতিবাচকভাবে নেব, সেটা আমাদের দলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

এমবি