২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘গনতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাজ্য বিএনপি।

দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ বিক্ষোভ কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্ষোব্দ নেতাকর্মীর শ্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করে অবৈধ সরকারের ভোট চুরির প্রতিবাদ জানায়।

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে ব্রিটেনের বিভিন্ন জোনের নেতৃবৃন্দসহ , যুক্তরাজ্য যুবদল , স্বেচ্ছাসেবক দল, আইনজীবী ফোরাম , জাসাস ও মহিলা দলের শত শত নেতাকর্মীরা অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, আমাদের বিক্ষোভ শেখ হাসিনার চরম আমানবিক, অনৈতিক ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে।বাংলাদেশের জনগণ তার অত্যাচার নির্যাতনের কারণে তাদের গণতান্ত্রিক অধিকার পালন করতে পারে না।

৫ জানুয়ারির অবৈধ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৫৪ আসনে নিজেদের বিজয় দেকিয়ে গণতন্ত্রের কবর রচনা করে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছেন। তিনি অবিলম্বে সকল দলের ঐকমতের ভিত্তিতে একটি শক্তিশালী নিরেপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জোরদাবী জানান।

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা যতোদিন অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকবে ততোদিন আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। দেশেরস্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের জানমালের নিরাপত্তা ওদেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যেসব বাহিনী রয়েছে তাদেরকে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের দমনের জন্য ব্যবহার করছেন শেখ হাসিনা।

বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে প্রতিনিয়তমানবাধিকার লঙ্ঘন করছেন শেখ হাসিনা।

বক্তারা আরো বলেন, ক্ষমতা দখলের পর থেকেই এই ফ্যাসিস্ট সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন চালাচ্ছেন তা ১৯৭১ সালের পাকবাহিনীর বর্বরতাকেও হারমানায়।অত্যাচারও নির্যাতন চালিয়ে কোনো সরকারই টিকে থাকতে পারেনি আর শেখহাসিনাও পারবে না। অবৈধ সরকার দুর্নীতির মাধ্যমে দেশে অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে । বাংলাদেশের জনগণ তাকে টেনে হিঁচড়েক্ষমতা থেকে নামাবে।

এছাড়া বক্তারা বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসা পর্যন্ত । বর্তমান অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘ করতে বিএনপি জামায়াতের নেতা কর্মীদের উপরে গুম খুন নির্যাতন চালাচ্ছে।

বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেস্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

নুরে আলম / মাহমুদ