২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা শান্তিপূর্ণ হরতাল পালনের সময় পুলিশের গুলি ও নির্মম নির্যাতনে পঙ্গুত্ববরণকারী সাবেক শিবিরকর্মী মুহাম্মদ নাঈম উদ্দিন মুরাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (০৯ মে) গণমাধ্যমে পাঠানো যৌথ এক শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তারা বলেন, “২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি প্রশ্নবিদ্ধ ট্রাইবুনালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রদত্ত অন্যায় রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা কর্মসূচি পালনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকসার রাস্তার মাথায় পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করলে তিনি ঘাড়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা না দিয়ে উল্টো তার উপর নির্মম নির্যাতন চালায় পুলিশ।
গুলি ও অমানবিক নির্যাতনের কারণে চিরতরে পঙ্গু হয়ে যান তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার রাত ২টা ২০মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তার ইন্তেকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা আজ শোকাহত। সত্য-ন্যায়ের পক্ষে ও বাতিলের মোকাবেলায় সুদৃঢ় প্রাচীরের ভূমিকা পালনে তিনি ছিলেন জীবন্ত নজির। পঙ্গুত্ববরণের পর দীর্ঘসময় কষ্ট করলেও তার ঈমানি জজবায় মোটেও ভাটা পড়েনি। আলহামদুলিল্লাহ। তার ত্যাগ ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সাংগঠনিক জীবনে তিনি সক্রিয় কর্মী ছিলেন। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন নিবেদিত প্রাণ, সাহসী ও সম্ভাবনাময় জনশক্তিকে হারালো। ইসলামি আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাতিলের মোকাবেলায় ইসলামি আন্দোলনকে এগিয়ে নিতে তার সাহসীকতা ও ত্যাগ এই আন্দোলনের জনশক্তিদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ইনশাআল্লাহ।
আমরা মহান আল্লাহ তায়ালার নিকট তার শাহাদাতের কবুলিয়াতের জন্য দোয়া করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





