সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। রােববার সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেবেন। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘাড়ের নার্ভ ব্লকের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি সিঙ্গাপুরে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ৬ মাস ১০ দিন কারাবন্দি থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান।

মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর পরিবারের সঙ্গে ঈদ করতে বাসায় যান মির্জা ফখরুল।

এমএইচ