বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলন আগামীকাল শুক্রবার। এর আগে চারবার ওই সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়।

তবে এবারের সম্মেলনের মধ্যদিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেতে যাচ্ছে সংগঠনটি।

সকাল ১১টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ফার্মগেট সংলগ্ন খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মৎস্যজীবীদের অধিকার আদায়ে ও মৎস্যসম্পদ বিকাশে ২০০৪ সালের ২২ মে আওয়ামী লীগের এই সমর্থক সংগঠন মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা হয়। এবারই প্রথম এই সংগঠনটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনটি আওয়ামী লীগ সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ায় সম্ভাবনা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের সাতটি সহযোগী ও তিনটি ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্রে এই সংগঠনগুলোকে স্বীকৃতি দেওয়া রয়েছে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আওয়ামী লীগের গঠনতন্ত্রে মৎস্যজীবী লীগকে যুক্ত করে সহযোগী সংগঠনের স্বীকৃতি দেওয়া হতে পারে।

এদিকে এ সম্মেলন এবং সহযোগী সংগঠনের স্বীকৃতির প্রত্যাশা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি রয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে পদপ্রত্যাশী নেতারাও উজ্জীবিত এবং উৎফুল্ল।

এএস