বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব মামলায় জামিন পাওয়া সত্ত্বেও মুক্তি দিতে গড়িমসি করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার পৌনে ১টায় রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. রিপন এ দাবি জানান।

রিপন আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের নামে যে চার্জ শিট দেয়া হচ্ছে তা সরকারের উচ্চ মহলের নির্দেশে নয়। আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অতি উৎসাহী কর্মকর্তারা বাণিজ্যের আশায় এসব করছেন।

বিএনপির এই নেতা আরো বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া নিজেই এখন দূর্যোগে পড়েছেন।

টেকশই গণতন্ত্রের স্বার্থে সরকার এবং বিরোধী দল মিলে কার্যকর সংলাপের জন্য প্রধানমন্ত্রী প্রতি আহবান ড. রিপন।

এমএইচ/ এআর