সোমবার (১ মে) রাত ১০টার দিকে রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নূরুন্নাহার বেগম ইন্তেকালে শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সংক্রান্ত এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নূরুন্নাহার বেগম একজন পরহেযগার ও গুণী নারী ছিলেন।

তিনি ইসলামী ছাত্রশিবিরের একজন সত্যিকার অভিভাবক ছিলেন। ইসলামী ছাত্রশিবিরের প্রতি ছিল তার হৃদয় নিংড়ানো মায়া-মমতা, আবেগ ও ভালোবাসা। তিনি আজীবন ইসলামী আন্দোলনকে সহযোগিতা করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন।

কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

এদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর রামপুরায় ছালামবাগ জামে মসজিদে নূরুন্নাহার বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানসহ আরো অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

এন