বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে পুলিশি বাধা ও হামলা উপেক্ষা করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর।
আজ শুক্রবার বেলা ১১টায় মগবাজার থেকে হাতিরঝিল পর্যন্ত যুবদল উত্তরের নেতাকর্মীরা এ বিক্ষোভ করে।
বিক্ষোভে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন।
জেড





