সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি মাওলানা আবদুল খালেকসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ ৮ ফেব্রুয়ারী এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান।
জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি মাওলানা আবদুল খালেককে, সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব লোকমান আহমাদকে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক বদরুল আমীনকে, ময়মনসিংহ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. মাহবুবুর রহমান ফারাবীকে, গত ৭ ফেব্রুয়ারী রাতে বরগুনা জেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইফতেখার হাসান ফরিদকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
ঢাকা মহানগরীতে ছাত্রশিবিরের ৪ নেতা-কর্মী আম্মার, বায়েজিদ, সজিব ও আবদুল্লাহকে পুলিশ দুই দিন পূর্বে আটক করলেও এখন পর্যন্ত তাদের আদালতে হাজির করেনি। ফলে তাদের হত্যা করা হতে পারে এই আশঙ্কায় তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সারাদেশে আজ জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের ২ শতাধিক নেতা-কর্মীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি সরকারের গণগ্রেফতার এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সরকার ২০ দলীয় জোটের গণআন্দোলন বানচাল করার জন্য সারাদেশে হত্যা, সন্ত্রাস, গুম, খুন ও গণগ্রেফতার অভিযান চালাচ্ছে। এভাবে জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোন স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তেমনি বর্তমান স্বৈরাচারী সরকারও টিকে থাকতে পারবে না।
জনগণের তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। জনগণ সরকারের সকল ষড়যন্ত্র বানচাল করে দিয়ে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং গুলি করে মানুষ হত্যা ও গণগ্রেফতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে ২০ দলীয় জোট ঘোষিত আন্দোলন সফল করার জন্য আমি দেশের সংগ্রামী জনতার প্রতি আহবান জানাচ্ছি।”
এসএইচ





