রাজনীতিক, কুটনীতিক ও বুদ্ধিজীবিদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় পার্টি (কাজী জাফর)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। জাতীয়পার্টির চেয়ারম্যানের প্রেস কর্মকর্তা টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় পার্টির এ ইফতারে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিক, ২০ দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি এবং দেশের বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রন জানানো হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ দলের প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত থাকবেন।
ঢাকা, এমএইচ, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)





