গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যাওয়ার সময় নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোয়া ১২টার দিকে গুলশান-২ নম্বরে মিছিলটি আসা মুহূর্তেই একটি হাতবোমা ছুঁড়ে মারা হয়। এতে একজনের পা উড়ে যায়। আহত হন আরো পাঁচজন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করে।
এ সময় গুলশান এলাকায় ডিউটিতে থাকা এসআই মান্নাফ বলেন, ‘মন্ত্রীর মিছিলটি যখন গুলশান-২ নম্বর অতিক্রম করছিল, তখন একটা শব্দ শুনেছি। তবে সেটা ককটেল কি না জানি না।’
বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন ২০ জোটের চলমান হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
এসএইচ





