বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠাকুরগাঁও থেকে বুধবার বিকেলে তাকে ঢাকায় আনা হয়।

নূরুল ইসলাম ও ফাওয়াদ আলম শুভর তত্ত্বাবধানে ফাতেমা আমিন চিকিৎসাধীন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মিসেস ফাতেমা আমিন হৃদরোগের পাশাপাশি মারাত্মক পানিশূন্যতায় ভুগছেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম তার শাশুড়ির শয্যাপাশে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফখরুল পরিবার।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ