শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। গণতান্ত্রিক দেশে (যেমন জাপান, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স জার্মানি) যে সরকার দায়িত্ব পালন করছে তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করছে। শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করবে বিএনপি।

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি কদিন আগেই বলেছিলেন পাকিস্তানই ভালো ছিল। তাইতো ওনারা পাকিস্তানকে অনুকরণ করবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।

এনএইচ