তারেক রহমানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যদি সৎ সাহস থাকে তাহলে দেশে ফিরে আসুন। দূর্নীতি, অর্থপাচার, লুণ্ঠনসহ যে অভিযোগ আছে তার মোকাবেলা করুন এবং আদালতে আত্মসমার্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। তারপর কথা বলুন।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাওয়া ভবনের হাওয়া মিয়া মিথ্যাচার করে আলোচনায় আসতে চায়। জনগণ হাওয়া ভবনের কর্ণধার তারেক রহমানকে হাওয়ার মতই ভুলে গেছে। তাই এখন তিনি ইতিহাস বিকৃতি ও মিথ্যচার করে মিডিয়া কভারেজ পেতে চায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মিথ্যাচার নিয়ে মিডিয়াতে কথা বলে আমরা তাদের মিডিয়া কভারেজ দিচ্ছি না। বরং জনগণ যেন তাদের এসব কথায় বিভ্রান্ত না হয় । সেই জন্যই আমরা সংবাদ সম্মেলন করছি।
তিনি আরও বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে। অতএব তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতেই পারে। বিএনপি জন্মলগ্ন থেকেই রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করেছে।
হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান মুজিব নগর সরকারে বেতনভূক্ত কর্মচারী ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিব নগর সরকারের কাছ থেকে তাজউদ্দিন আহমেদ নিয়মিত বেতন না নিলেও জিয়াউর রহমান নিয়মিত বেতন নিতেন। তাহলে তিনি আবার রাষ্ট্রপতি হন কিভাবে?
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দেয়ার এখতিয়ার একমাত্র বঙ্গবন্ধুর ছিল। আমেরিকার গৃহযুদ্ধে কর্ণেল পদমর্যদার এক সেনা কর্মকর্তা স্বাধীনতার ঘোষণা দেয়ায় তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল। কেননা স্বাধীনতার ঘোষণা দেয়ার এখতিয়ার তার ছিল না। তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও এই ঘোষণা দেওয়া জিয়া কিংবা অন্য কারো ছিলনা।
সংবাদ সম্মেলনে ড. হাছান মাহমুদ দুটি দলিল উপস্থাপন করেন, একটি হল তারেক রহমান তত্ববধায়ক সরকারের কাছে জীবনে বেঁচে থাকতে আর কখনো রাজনীতি না করার মুচলেকা দিয়েছিলেন।
অন্যটি হলো পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের সহযোগিতা করার জন্য জিয়াকে ধন্যবাদ দিয়ে চিঠি লিখেছিলেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি বাধ্য হয়ে যুদ্ধে অংশ নেন এবং পাকিস্তানের গোয়েন্দাগিরি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১০ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b] [b]// জেআই[/b]
রাজনীতি
'সাহস থাকলে দেশে ফিরে আসুন'
তারেক রহমানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যদি সৎ সাহস থাকে তাহলে দেশে ফিরে আসুন। দূর্নীতি, অর্থপাচার, লুণ্ঠনসহ যে অভিযোগ আছে তার মোকাবেলা করুন এবং আদালতে আত্মসমার্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। তারপর কথা বলুন





