সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব নয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক।
মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
সরকার চতুর্থ দফা উপজেলা নির্বাচনের ফলাফল পুলিশ, দলীয় ক্যাডার ও নির্বাচন কমিশনের মাধ্যমে ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সরকার শুধু উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করেনি তারা এখন জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চার্জ গঠন করেছে।
এসময় তিনি ১৯ দলীয় নেতাকর্মীদের বেগম জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান উমর, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্ণেল (অব.) মুহাম্মদ ইব্ররাহীম হোসেন বীরপ্রতিক, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বঙ্গবন্ধু নয় জিয়া স্বাধীনতার ঘোষক: কাজী জাফর
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব নয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে’
ঢাকায় যেসব নাম পরিবর্তন বঙ্গবন্ধু এভিনিউ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’
ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট টানা দেড় দশক স্বৈরাচারি কায়দায় দেশ শাসন করা শেখ হাসিনা সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদল
পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগের নামের বদলে নতুন নামের ব্যানার টানানো হয়েছে। ব্যানারে এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
ঝিনাইদহে ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর-অগ্নিসংযোগ
ঝিনাইদহের ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
















