বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনায় জাতীয় কমিশন গঠনের দাবি 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির নেতারা। এখনও বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়নি। তারা ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে।
সোমবার রাজধানীর শান্তিনগরে সংগঠনটির কার্যালয়ে সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
তারা আরও বলেন, ওই জাতীয় কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করে খুনিদের ন্যায় তাদেরও বিচারের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোবায়দা হক অজন্তা,আনোয়ার হোসেন বাবু, হারুন-অর রশিদ রনি,আহমাদ রাসেল,এনামুল হাসান ডলার,আজিজুর রহমান আজম,আনিসুর রহমান,ডা. আব্দুর রহিম আবু তাহের প্রমুখ।
এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন। পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটের এবং মিষ্টি বিতরণ করেন তারা।
ঢাকা, একে ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় জাতীয় কমিশন গঠনের দাবি