আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
প্রধানমান্ত্রীর পক্ষে কার্ডটি গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকেন্দার আলী।
এদিকে, গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদকার্ড পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএইচ





