জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা দেশে গণ-গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মিছিল ও পিকেটিং করে জামায়াত।

রাজধানী ঢাকা ঘুরে এবং দেশের বিভিন্ন উপজেলা থেকে পাঠানো বার্তায় এসব মিছিল-পিকেটিং এর খবর জানাযায়।

সোমবার (২৩নভেম্বর) জামায়াত ঘোষিত সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন বলেন, সরকার জামায়াত নির্মূলের অংশ হিসাবে শীর্ষ নেতাদের একের পর এক হত্যার পরিকল্পনা হাতে নিয়েছে। সে ষড়যন্ত্রে অংশ হিসাবেই আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে সরকার। কিন্তু শোকার্ত জনতা হরতাল সফল করে সরকারকে গণধিক্কার দিয়েছে।

তিনি হরতাল শান্তিপূর্ণভাবে সফল করায় সর্বস্তরের মানুষের প্রতি ধন্যবাদ এবং আগামী দিনে সরকারের যে কোন গণবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

পল্টন-ফকিরাপুলে মিছিল ও পিকেটিং; হরতাল চলাকালে সকাল থেকে রাজধানীর পল্টন ও ফকিরাপুল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত পল্টন থানা।

মগবাজার; রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী রমনা থানা।

যাত্রাবাড়ি; দুপুরে মেডিকেল রোড থেকে আঃ লতিফ ভূইয়া কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ি (পূর্ব) থানা।

মালিবাগ; সকাল থেকে রাজধানীর মালিবাগ মোড় থেকে শান্তিবাগ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানা।

শেরেবাংলা নগর; দুপুর সোয়া ১টায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত।
কল্যানপুর; কল্যানপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জামায়াতের কর্মীদের মিছিল ও পিকেটিং করতে দেখাযায়।

মুগদা-মান্ডা; সকাল সাড়ে ৬টায় রাজধানীর মুগদায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াত। সদরঘাট ও পাটুয়াটুলি; সকাল থেকেই রাজধানীর পাটুয়াটুলি ও সদরঘাট এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াত কোতয়ালী থানার নেতাকর্মীরা।

বাবুবাজার ও নয়াবাজার; রাজধানীর বাবুবাজার ও নয়াবাজার এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াতের নেতাকর্মীরা।

মহাখালী ওয়ারলেস গেট; মহাখালী ওয়ারলেস গেট এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াত বনানী থানা।

তেজগাঁও রেলওয়ে স্টেশন; তেজগাঁও রেলওয়ে স্টেশন রোডে মিছিল ও পিকেটিং করেছে বলে জানাযায় জামায়াত।

দক্ষিনখান; রাজধানীর দক্ষিনখানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত।
ভাটারায় মিছিল ও পিকেটিং; সকাল থেকে রাজধানীর ভাটারা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত।

আদাবর; আদাবরের নবোদয় বাজারে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
মিরপুর ১১; সকাল ৭টায় রাজধানীর মিরপুর ১১ নম্বরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
খিলগাঁওয়ে মিছিল; খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াত।মিছিলটি গোড়ান টেম্পু স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাজি মসজিদে গিয়ে মিলিত হয়।

মিরপুর ১৪; সকালে মিরপুর ১৪ নম্বরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াত। এসময় একটি মিছিল মিরপুর ১৪ নম্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

ডেমরা; সোমবার সকাল পৌনে ৭টায় রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।

দনিয়া; সকালে রাজধানীর দনিয়া এলাকা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী কদমতলী থানা।

শ্যামপুর; রাজধানীর শ্যামপুর আউটার সার্কুলার রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াত।
ধোলাইপাড়; আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল চলাকালে সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ধোলাইপাড় এলাকা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।

শনির আখড়া; রাজধানীর শনির আখড়ায় পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।
চকবাজার; ইসলামবাগ ও চকবাজার এলাকা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াত।

উত্তরা সোনারগাঁও; রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপদ এলাকা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী। এ সময় পুলিশ মিছিল থেকে ৩ জামায়াত কর্মীকে আটক করেছ। তারা হলেন, মনির হোসেন, আশরাফ হোসেন ও ওমর ফারুক।

কলাবাগান; আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল চলাকালে সোমবার সকাল থেকেই রাজধানীর কলাবাগানের বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াত।

গাজীপুর; গাজীপুরের জয়দেবপুর থানা জামায়াতের নেতৃত্বে সকালে জয়দেবপুর এলাকায় মিছলটি বের হয়। মিছিল শেষে  রাস্তা অবরোধ করে রাখে হরতাল সমর্থকেরা।

কুড়িগ্রাম; সাকা-মুজাহিদের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করার প্রতিবাদে কুড়িগ্রাম জামায়াতের হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন দাবি করে জামায়াতের নেতৃবৃন্দ। তবে রবিবার রাতে কুড়িগ্রামের ভুরঙ্গামারি উপজেলার আনোয়ান হোসেন(৩৫) ও নাগেশ্বরী উপজেলার নজরুল ইসলাম(৪২) নামে ২ জন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

নড়াইল; নড়াইলে ঢিলেঢালাভাবে জামায়াতের ডাকা হরতাল হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) হরতালের দিন রাস্তায় যানবাহন কম থাকলেও অফিস আদালতে উপস্থিতি ছিল স্বাভাবিক। তবে শহরের প্রধান মার্কেটও বিপনিবিতান বন্ধ রাখতে দেখাযায়।

রাজধানী ঢাকার বাহিরে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ভাটিয়ারি, লোহাগাড়া, সাতকানিয়া, চুনতি, কক্সবাজার, বরিশাল, নোয়াখালি, রংপুর, সিলেটসহ সারা দেশে হরতাল পালিত হওয়ার খবর প্রতিনিধিদের পাঠানো বার্তায় জানাযায়।

এমএ