৫ দিন ধরে নিখোঁজ সুনামগঞ্জ জেলা বিএনপির যুক্তরাজ্য প্রবাসী নেতা মুজিবুর রহমানকে সিলেটের একটি বাসায় আটকে রাখা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে তাকে হত্যা করা হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় (লন্ডন সময়) তাঁর বাসার লেটার বক্সে একটি চিরকুটে এসব লিখে ফেলে গেছে কে বা কারা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দেশে বসবাসরত ওই নিখোঁজ নেতার শ্যালক আনোয়ার হোসেন এসব কথা জানিয়েছেন।
অপহৃতের শ্যালক মো. আনোয়ার হোসেন বলেন, 'বাসার লেটার বক্সে আমার বোন চিঠি পেয়ে আমাদের জানিয়েছেন এসব কথা। চিঠিতে অপহরণকারীরা উল্লেখ করেছে রবিবার রাতে একটি সিএনজিতে করে সিলেট শহরের একটি বাসায় ড্রাইভারসহ মুজিবুর রহমানকে আটকে রাখা হয়েছে। তবে কেন বা কারা তাকে অপহরণ করেছে সে বিষয়টি চিঠিতে উল্লেখ করা না হলেও আগামী দুই দিনের মধ্যে মুজিবকে হত্যা করা হবে বলে জানানো হয়েছে।'
এদিকে মুজিবুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে লন্ডন প্রবাসী সিলেটের এক ব্যবসায়ীর সঙ্গে বিরোধ আছে মুজিবুর রহমানের। ওই ব্যবসায়ীর বর্তমানে সিলেটেও বড় ব্যবসা রয়েছে। তিনি এই ঘটনা ঘটাতে পারেন বলে তাদের আশঙ্কা। বর্তমানে ওই ব্যবসায়ী মুজিবুর রহমান নিখোঁজ হওয়ার পর পুলিশি নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
দুই দিনের মধ্যে হত্যার হুমকি
৫ দিন ধরে নিখোঁজ সুনামগঞ্জ জেলা বিএনপির যুক্তরাজ্য প্রবাসী নেতা মুজিবুর রহমানকে সিলেটের একটি বাসায় আটকে রাখা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে তাকে হত্যা করা হবে। বৃহস্পতিবার সকাল ১১টায় (লন্ডন সময়) তাঁর বাসার লেটার বক্সে একটি চিরকুটে এসব লিখে ফেলে গেছে কে বা কারা।





