দশ ট্রাক অস্ত্র মামলার মূল পরিকল্পনাকারী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার নির্দেশেই অস্ত্র খালাস হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার বীরত্তোম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে “সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার স্মরণ সভা ও চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দশ ট্রাক অস্ত্র মামলায় যে রায় দেয়া হবে তা পূর্ণাঙ্গ রায় নয়। এর সর্বোচ্চ মদদদাতাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত রায়ের পূর্ণতা পাবেনা বলে আমি মনে করি এবং জনগণও এটা মেনে নেবেনা।
তিনি বলেন,বোমা হামলাকারী, মানুষ হত্যাকারীরা রাজনীতি থেকে বিদায় না নিলে দেশে শান্তি ফিরে আসবেনা।
হাছান মাহমুদ আরও বলেন,গতকাল (বুধবার) দশম জাতীয় সংসদ শুরু ও শেষ হয়েছে। বোমা হামলাকারীরা সংসদে না থাকায় সংসদ প্রাণবন্ত হয়েছে বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী।
সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, এএসএম কিবরিয়া শুধু একজন একনিষ্ঠ রাজনীতিবিদ ছিল না। তিনি একজন সফল অর্থমন্ত্রীও ছিলেন, এ কারণেই তৎকালীন শেখ হাসিনা সরকার সাফল্য অর্জন করেছিল।
আয়োজক সংগঠনের উপদেষ্টা নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়,সাম্যবাদী দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমআর/ এফএ[/b]
রাজনীতি
দশ ট্রাক অস্ত্র মামলার মূল হোতা খালেদা জিয়া: হাছান মাহমুদ
দশ ট্রাক অস্ত্র মামলার মূল পরিকল্পনাকারী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার নির্দেশেই অস্ত্র খালাস হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ





