বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহম্মেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের নয়, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতান্ত্রিক যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,বঙ্গুবন্ধু স্বাধীনতার ঘোষণা করেননি। তবে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধ করেছিলেন তা অস্বীকার করা যাবে না।
সংসদে তোফায়েল আহম্মদের মতো সিনিয়র নেতারা স্বাধীনতার ঘোষককে নিয়ে যে সকল নসিহত দিচ্ছেন তা শোনার দরকার নেই উল্লেখ করে আকর্নেল অলি বলেন, 'আমরা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এসব ইতিহাস আমরা স্বচোখে দেখেছি।'
তিনি বলেন,এ সরকারের আমলে আওয়ামী লীগ ছাড়া সব দলের নেতাকর্মীরাই নির্যাতিত। বিরোধী দলের ৪০ হাজারেরও বেশি নেতাকর্মী জেলাখানায়। এসব নেতাকর্মীরা নামাজ পড়ে আল্লার কাছে কান্নাকটি করে এ সরকারের পতন চাইছেন। আল্লাহ তাদের কথা শুনবেন।
জাতীয় গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সভাপতি তমিজুদ্দিন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল,যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল,এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
' বঙ্গবন্ধু চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে'
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহম্মেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের নয়
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
জাপানের টোকিও থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে।
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেওয়ার অনুদান সংক্রান্ত চুক্তিসহ মোট ৪টি সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া দুটি প্রকল্পে পাওয়া গেছে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি।
















