খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বেশি কথায় আওয়ামী লীগ বিরক্ত। প্রধান বিচারপতি ও আদালতে বিচারাধীন বিষয় নিয়ে তাদের অতিরিক্ত কথায় বিরক্ত তাদের দল। সাংবাদিকদেরকে তেমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতি ও আদালত নিয়ে দুই মন্ত্রীর বেশি কথা বলার ব্যাপারটি দলের সর্বোচ্চ ফোরাম ভালোভাবে নেয়নি।

প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয় নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় দণ্ডপ্রাপ্ত এই দুই মন্ত্রী  স্বপদে বহাল থাকবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের নৈতিক বিষয়।

 

এমআইএস।