বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার আহব্বান জানিয়েছেন আবার দরকার। তিনি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এ কথা জানান ‘সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার। একতরফা ইসি নয়।’
উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন গঠন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। সব দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানানো হয়েছিল ওই প্রস্তাবনায়। এই ইস্যুতে আলোচনার জন্য আরেকটি টুইট করেছিলেন খালেদা জিয়া।
এই বছরেই টুইটার ব্যবহার শুরু করেন বেগম জিয়া ।
নাজিব





