নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ শাখা। সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জাঙ্গাল এলাকায় গিয়ে পথ সভা করে। তবে এ সময় কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

পথসভায় বক্তারা বলেন, জুলুমবাজ সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করার নীলনকশাঁ বাস্তবায়নের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ জামায়াতকে দমনে রাষ্ট্রশক্তির সকল উপায়-উপাদান ব্যবহার করেছে অবৈধ স্বৈরাচার সরকার। এরই ধারাবাহিকতায় তারা সংগঠনের দু’জন সহকারী সেক্রেটারিকে হত্যা করেছে।

এখন সেক্রেটারি জেনারেল ও সাবেক সফল মন্ত্রী আলী আহসান মো. মুজাহিদকে হত্যার ঘৃণ্য ষড়যন্ত্র করছে আওয়ামী সরকার।

সরকার যদি মনে করে নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করে জনগণের ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতা চিরস্থায়ী করবে তাহলে তারা ভুলের রাজ্যে বসবাস করছে।

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে গনতন্ত্রের পথে ফিরে আসতে ব্যর্থ হলে পৃথিবীর নিকৃষ্ঠ স্বৈরাচারী শাসকদের মত আওয়ামী লীগ ইতিহাসের আস্তাকূড়ে নিক্ষিপ্ত হবে।

সুতরাং অবিলম্বে জনগণের ইচ্ছা-আকাক্সক্ষা ও দাবীকে পদদলিত করে নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

দেশের মানুষের সকল অধিকার হরণ করে, দেশবাসীর আশা আকাক্সক্ষাকে পদদলিত করে নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র এবং ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা ও নির্যাতনের উপযুক্ত জবাব দিতে হবে। জনগণের কাঠগড়ায় এর বিচার একদিন হবে।

বক্তারা আরো বলেন, এদেশ থেকে ইসলাম ও মুসলমানদের নির্মূল করার ষড়যন্ত্র চলছে। একদিকে সরকারের মদদপুষ্ট শক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের ঈমানকে দূর্বল করার অপচেষ্টা করছে অন্যদিকে সরকার অবৈধ ক্ষমতা প্রলম্বিত করতে এবং নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে কথিত মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এভাবে নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনকে নেতৃত্বশূণ্য করা যাবে না। কিন্তু সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দে সবসময় মিথ্যাই পরাজিত হয়েছে।

এসএইচ